রিক্রুটিং এজেন্সির জামানত বাজেয়াপ্তের আদেশ স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিক্রুটিং এজেন্সি মেসার্স আনন্দ ট্রেডিং ইন্টারন্যাশনালের লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্তের আদেশ স্থগিত করা হয়েছে। গতকাল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। মন্ত্রণালয় গত ১০ জুলাই প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলসংক্রান্ত আদেশটি জারি করে। পরে ১৮ জুলাই রিক্রুটিং এজেন্সির এক আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্তের আদেশ প্রত্যাহার এবং এর লাইসেন্সের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি।