রিমান্ড শেষে কারাগারে লস্করের দুই জঙ্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা ও এর সহযোগী সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ ও সাফি ওরফে সামিউল্লাহ ওরফে মোস্তাককে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মহানগর হাকিম কামরুন্নাহার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিমানবন্দর থানার পুলিশ গতকাল বুধবার দুই দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে দুই জঙ্গিকে আদালতে হাজির করে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। গত ৫ অক্টোবর ভোরে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এই দুই জঙ্গিকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) সুজন শ্যাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৭ ও ১১ ধারায় বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন।