রিমান্ড শেষে দুই আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম ও রফিকুল ইসলামকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রিমান্ড শেষে তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। তাঁদের দুই দফায় ১১ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। তাঁদের জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন।গতকাল আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, আসামিরা সৌদির ওই নাগরিককে হত্যার ঘটনায় জড়িত মর্মে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের কারাগারে আটক রাখা প্রয়োজন। এ মামলায় আসামি আল আমিন ও আকবর আলী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।উল্লেখ্য, গত ৫ মার্চ রাত একটার দিকে গুলশানের কূটনীতিক এলাকার ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। ২৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই দূতাবাস কর্মকর্তার মৃত্যু হয়। ৭ মার্চ গুলশান থানার এসআই মোশারফ হোসেন এ মামলা করেন।