রিহ্যাবের কমিটির বিষয়ে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০১২-২০১৪ সালের কার্যনির্বাহী কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। নতুন করে কেন অ্যাসোসিয়েশনের নির্বাচন দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়। বাণিজ্য সংগঠনগুলোর পরিচালকসহ (ডিটিও) চার বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।