রুশ বিমান দুর্ঘটনায় শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের সিনাইয়ে রাশিয়ার বিমান দুর্ঘটনায় সব যাত্রী নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে আরএমএম গ্রুপ।
নিহত ব্যক্তিদের স্মরণে গত সোমবার ঢাকার রাশিয়ার দূতাবাসে শোক পালন করা হয়। ওই দিন আরএমএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাশিয়ার দূতাবাসে যায়। তারা দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে রাখা শোকবইয়ে স্বাক্ষর এবং এক মিনিট নীরবতা পালন করে। রুশ রাষ্ট্রদূত আলেক্সান্দার এ. নিকোলায়েভ প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমএমের নির্বাহী পরিচালক এলবার্ট কস্তা, পরামর্শক মো. রফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।