রূপসী বাংলা হোটেলে এতিমদের ইফতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফতারের তখনো মিনিট পাঁচেক বাকি। রাজধানীর রূপসী বাংলা হোটেলের দি উইন্টার গার্ডেন হলরুমটি কানায় কানায় পূর্ণ। মোনাজাতের ঘোষণা দিতে না-দিতেই একসঙ্গে হাত তুলল হলভর্তি এতিম শিশুরা।প্রতিবছরের মতো এবারও গতকাল বুধবার রূপসী বাংলা হোটেল কর্তৃপক্ষ এতিম শিশুদের জন্য ইফতারের আয়োজন করে। রাজধানীর ছয়টি মাদ্রাসার ৪১০ জন এতিম শিশু এতে অংশ নেয়। মাদ্রাসা থেকে আসা এসব শিশু ছিল পরিপাটি। সুশৃঙ্খলভাবে ইফতারে অংশ নেয় তারা। ইফতারে প্রধান অতিথি ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব আতাহারুল ইসলাম। ইফতারের আগে তিনি এতিম শিশুদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অন্যান্যের মধ্যে হোটেলের ব্যবস্থাপনা পরিচালক লু ৎ ফর রহমান, মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান, হোটেল ইউনিয়নের সভাপতি শফিউদ্দিন, সাধারণ সম্পাদক ইউসুফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।