রেড জোনে লকডাউন বাস্তবায়নে সভা ডেকেছেন তাপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ ফজলে নূর তাপস
শেখ ফজলে নূর তাপস

রেড জোন হিসেবে চিহ্নিত এলাকায় লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে কাল মঙ্গলবার সমন্বয় সভা ডেকেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মেয়র শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে দুপুর আড়াইটায় নগরভবনে এই সভা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার সন্ধ্যায় সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এই তথ্য জানিয়েছেন।

করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির গত শনিবারের সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮ টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে।

দক্ষিণ সিটির ২৮টি এলাকার মধ্যে আছে: যাত্রাবাড়ী, ডেমরা, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, আজিমপুর, বাসাবো, শান্তিনগর, পল্টন, কলাবাগান, রমনা, সূত্রাপুর, মালিবাগ, কোতোয়ালি, টিকাটুলি, মিটফোর্ড, শাহজাহানপুর, মতিঝিল, ওয়ারী, খিলগাঁও, পরিবাগ, কদমতলী, সিদ্ধেশ্বরী, লক্ষ্মীবাজার, এলিফ্যান্ট রোড, সেগুনবাগিচা।

মহানগর এলাকায় কোভিড ১৯ নিয়ন্ত্রণে এলাকা ভিত্তিক (জোনিং সিস্টেম) বাস্তবায়নে টেকনিক্যাল কমিটির সভাপতি ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস। সদস্যসচিব হলেন সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।