ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র মো. রেদোয়ানের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সবার কাছে তথ্য আহ্বান করা হয়েছে। এ ঘটনা সম্পর্কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারও কোনো তথ্য জানা থাকলে আগামীকাল সোমবার বেলা তিনটায় সহ-উপাচার্যের অফিস কক্ষে তদন্ত কমিটির সভায় উপস্থিত হয়ে তা জানানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।৫ মার্চ মতিঝিল এলাকায় একদল দুর্বৃত্তের হামলার শিকার হয়ে আরবি বিভাগের ছাত্র মো. রেদোয়ান হাসপাতালে ভর্তি হন। চিকিৎ সাধীন অবস্থায় ওই রাতেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রক্টরের কার্যালয়সহ কয়েকটি বিভাগে ভাঙচুর, মৎ স্য ভবন, শাহবাগ ও নীলক্ষেত এলাকায় গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনা তদন্তে ৬ মার্চ সহ-উপাচার্য হারুন-অর-রশিদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে সাক্ষাৎ কার প্রদানকারীদের তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।