রেল সংস্কারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধ স্টেশন চালু ও লোকবল বাড়ানোসহ রেল বিভাগে সংস্কার আনার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং ডব্লিউবিবি ট্রাস্ট। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে তাদের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে বক্তারা রেলের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন, রেলে মালামাল পরিবহন সুবিধা বাড়ানো, রেলের জন্য আলাদা বাজেট করা, রেল ইঞ্জিন-কাচ-ওয়াগন বাড়ানো, রেললাইন সংস্কার ও সম্প্রসারণসহ নানা দাবি জানান।