রেস্তোরাঁর কর্মচারীদের অচেতন করে টাকা মুঠোফোন লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও চৌরাস্তার একটি রেস্তোরাঁর ছয় কর্মচারীকে অচেতন করে দুর্বৃত্তরা গত শনিবার মধ্যরাতে চারটি মুঠোফোন ও ৪০ হাজার টাকা লুট করেছে।অসুস্থ কর্মচারী কাইয়ুম রেস্তোরাঁর রফিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, দুলাল মিয়া, আল আমিন, কামাল হোসেন ও আলাউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।