রোকেয়া চেয়ারপ্রাপ্তি উপলক্ষে হাসনা বেগমকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘একবিংশ শতাব্দীর এই যুগেও দেশের নারীরা সমাজে অবহেলার পাত্র। এ থেকে তাদের মুক্ত করতে হাসনা বেগমের মতো শিক্ষকের প্রয়োজন।’দর্শন বিভাগের অধ্যাপক হাসনা বেগমের রোকেয়া চেয়ার প্রাপ্তি উপলক্ষে গতকাল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দর্শন বিভাগ আয়োজিত বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হোসনে আরা। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক মালেকা বেগম। বিজ্ঞপ্তি।