রোকেয়া সদনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা পরিষদ পরিচালিত পুনর্বাসন কেন্দ্র রোকেয়া সদনের ২৫তম বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে গতকাল রোববার সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশের রাজনীতি ও আর্থসামাজিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে। এটা সম্ভব হয়েছে ধারাবাহিক আন্দোলনের কারণে। বক্তারা আরও বলেন, রোকেয়া সদন অসহায় নারীদের সাহস সঞ্চয়ের কেন্দ্র। এখানে নতুন করে জীবন শুরু করার প্রত্যয় শেখানো হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। বক্তব্য দেন এম এ মোমেন, ডা. ফওজিয়া মোসলেম ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েদের মধ্যে সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।