রোকেয়া সভাপতি জিনাত মহাসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনে রোকেয়া সুলতানা সভাপতি ও জিনাত খান মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন। রোকেয়া সুলতানা বর্তমানে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ও জিনাত খান পারফরম্যান্স অডিট অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩১ সদস্যবিশিষ্ট কমিটিতে মাসুদ আহমেদ (সদস্য, পরিকল্পনা কমিশন), এ কে এম জসিম উদ্দিন (মহাপরিচালক, বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তর) ও সরোজ কান্তি দেব (অর্থ উপদেষ্টা রেলওয়ে) সহসভাপতি নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি