রোকেয়া হলের ছাত্রীদের পুনর্মিলনী ডিসেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হলের প্রাক্তন আবাসিক ও অনাবাসিক—সব ছাত্রীকে অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনের নির্বাহী কমিটি। সদস্য হওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছেন নির্বাহী কমিটির সদস্যরা। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক বছরে অ্যাসোসিয়েশনে প্রায় ৬০০ প্রাক্তন ছাত্রী সদস্য হয়েছেন। সদস্য হওয়ার জন্য রওশন আরা (০১৯১১০১৯০২০), ফরিদা প্রধান (০১৯১৩৫০৩১৮১), ফেরদৌস আরা ডলি (০১৭১৫১৮৬০৫৯), সেলিনা চৌধুরী (০১৭১৫৪১৬৮৫৬) ও মরিয়ম বেগমের (০১৫৫২৪২৪২০৫) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।