রোগ এড়াতে শিশুকে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন জটিল রোগ, মৃগী ও ডায়রিয়া থেকে রক্ষা পেতে ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। এতে করে শিশুর পাশাপাশি মা-ও রোগমুক্ত থাকবেন। সম্প্রতি ইউনাইটেড হাসপাতাল ও ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত মায়ের দুধের উপকারিতা ও ঠিক সময়ে পরিপূরক খাবার খাওয়ানোর ওপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এম আর খান ও শাহলা খাতুন, ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান এস কে রয়, শিশু ও পুষ্টিবিশেষজ্ঞ এম কিউ কে তালুকদার। বিজ্ঞপ্তি।