ডেঙ্গু ও সোয়াইন ফ্লুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে সামাজিক আন্দোলন প্রয়োজন। গতকাল নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) ‘ডেঙ্গু হেমোরাজিক ফিভার ইন ট্রপিক্যাল কান্ট্রিস’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী দিনে বক্তারা এ কথা বলেন। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ও কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবা যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী বলেন, সরকার স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। অনুষ্ঠানে কানাডার রাষ্ট্রদূত রবার্ট পি ম্যাকডোগ্যাল স্বাস্থ্য খাতে কানাডার সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন। বক্তব্য দেন এনএসইউ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ কাসেম, ইউনিভার্সিটি অব ম্যানিটোবার অধ্যাপক সি এমদাদ হক, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এস এ এম খাইরুল বাশার প্রমুখ। বিজ্ঞপ্তি।