রোগী বেশি, সেবা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতালের বারান্দায় বসে যন্ত্রণায় কাতর হোসনে আরা। মুখ দিয়ে লালা ঝরছে, হাড্ডিসার দেহ। পঞ্চাশোর্ধ এই নারী এসেছেন নোয়াখালীর গোপালপুর গ্রাম থেকে। সঙ্গে মা সালমা বেগম। প্রায় নিঃস্ব এ নারীর অনুরোধ, চিকিৎ সা যদি না হয়, তাহলে কেউ যেন তাঁকে একটা গাড়িতে উঠিয়ে দেয়।এটি গত মঙ্গলবারের ঘটনা। তবে এটাই এ প্রতিষ্ঠানের নৈমিত্তিক চিত্র। প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ৩০০ রোগী আসছে দূর-দূরান্ত থেকে রোগনির্ণয় ও চিকিৎ সা করাতে। কথা বলা সম্ভব হয়েছে এমন সবাই চিকিৎ সায় দীর্ঘসূত্রতা ও অনিয়মের অভিযোগ করছেন।হাসপাতাল সূত্র বলছে, রোগীদের চিকিৎ সার জন্য তিনটি লিনিয়ার এক্সিলারেটর ও দুটি কোবাল্ট যন্ত্র আছে, কিন্তু যন্ত্রগুলো একসঙ্গে চলে না। এখনো দুটি যন্ত্র নষ্ট হয়ে আছে। কোবাল্ট যন্ত্র নষ্ট কয়েক বছর ধরে।হাসপাতালের রেডিয়েশন থেরাপি বিভাগে অপেক্ষারত রোগীদের কারও গলায়, কারও ফুসফুসে, কারও জরায়ুতে, কারও মাথায় ক্যানসার। দুটি শিশুর একটির চোখে এবং অন্যটির হাতে ক্যানসার। তাদের কেউ কেউ হাসপাতালের কাছেপিঠে বাড়ি ভাড়া করে থাকে।গত ২৫ আগস্ট একই চিত্র দেখা গিয়েছিল। ওই দিন সুনামগঞ্জ থেকে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত স্বামীকে রেডিয়েশন থেরাপি দিতে নিয়ে এসেছেন একজন স্কুলশিক্ষিকা। নাম প্রকাশ না করার শর্তে ওই শিক্ষিকা প্রথম আলোকে বলেন, ২৩ জুলাই স্বামীর ক্যানসার ধরা পড়ে। রেডিয়েশন থেরাপি শুরু হয়েছে ১৮ আগস্ট থেকে। তাঁর আগে নাম নিবন্ধন করেও অনেকে থেরাপি পায়নি। পাশের কুষ্ঠ হাসপাতালের এক আত্মীয়ের মাধ্যমে আড়াই হাজার টাকা ঘুষ দিয়ে সামনের দিকে নাম লেখাতে পেরেছেন।ঢাকার বাড্ডা, কুমিল্লার মুরাদনগর, চাঁদপুর, জামালপুর থেকে আসা বেশ কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, ক্যানসার ধরা পড়ার পর চিকিৎ সা শুরু হতে এক থেকে দেড় মাস সময় লেগেছে। কেউ কেউ ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে আগে চিকিৎ সা পাচ্ছে।এখানকার চিকিৎ সকেরা জানান, দুটো লিনিয়ার এক্সিলারেটর যন্ত্র দিয়ে দিনে সর্বোচ্চ ১২০ জনকে এবং একটি কোবাল্ট যন্ত্র দিয়ে সর্বোচ্চ ৮০ জনকে থেরাপি দেওয়া হচ্ছে। থেরাপি নিতে আসা অর্ধেক রোগী তা পায়। বাকিদের অপেক্ষা করতে হয় দিনের পর দিন। চিকিৎ সকেরা আরও জানান, আজ যাঁর থেরাপি দরকার, তিনি তা পাচ্ছেন দেড় থেকে দুই মাস পর।এটি ক্যানসারের চিকিৎ সা ও গবেষণার সবচেয়ে বড় প্রতিষ্ঠান। চিকিৎ সার ব্যয়ও এখানে কম। একটি সূত্র বলছে, বেসরকারি হাসপাতালে একই চিকিৎ সার ব্যয় পাঁচ থেকে ২০ গুণ বেশি। ব্যয় কম হওয়ায় দেশের নানা প্রান্ত থেকে মানুষ চিকিৎ সার জন্য এ প্রতিষ্ঠানে আসে।