রোগীর ছবি ব্যবহার করে সাহায্যের নামে প্রতারণা, গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীর ছবি ব্যবহার করে সাহায্যের নামে রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রতারণার মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগে ছয় যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া যুবকেরা রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। যুবকেরা হলো শামসুল আরেফীন রানা, ইব্রাহিম খলিল ফয়সাল, শাকিল হোসেন, নাজমুল হুদা, খোরশেদ কামাল ও রেজওয়ান হোসেন।