র্যাবের গুলিতে দুই যুবক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিজয়নগরে গত বুধবার দিবাগত রাতে র্যাবের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। র্যাবের দাবি, তাদের সঙ্গে গোলাগুলি করার সময় রুবেল (১৯) ও সোহেল (২৫) আহত হন। তাঁদের গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করা হয়। র্যাব সূত্র জানায়, বুধবার রাতে র্যাব-৩-এর কাছে গোপন খবর আসে বিজয়নগরের কাজী নজরুল ইসলাম সরণিতে ছিনতাই হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৩-এর একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ বাধে। একপর্যায়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে র্যাব তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় জয়নাল আবেদিন রুবেল ও সোহেলকে (২৫) গ্রেপ্তার করে। তাঁদের দুজনের পায়ে গুলি লাগে। পরে জয়নালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সোহেলকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।