র্যাবের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাব-৩-এর কয়েকজন সদস্য এক ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আবু তাহের নামের এক ব্যবসায়ী এ অভিযোগ করেন। আবু তাহের বলেন, একটি জমি কেনার ঘটনাকে কেন্দ্র করে গত ১০ ফেব্রুয়ারি ১০-১২ জন অজ্ঞাত লোক তাঁর সবুজবাগের বাসায় ঢুকে তাঁকে ও তাঁর পরিবারকে মারধর করে। এ সময় এক ব্যক্তি নিজেকে র্যাব সদস্য নিজাম বলে পরিচয় দেন। বাসা থেকে ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে দাবি করে তাঁরা তাঁকে আটক করেন। র্যাব-৩-এর খিলগাঁও ক্যাম্পের হাবিলদার ফেরদৌস মিয়া এ ঘটনায় সবুজবাগ থানার একটি মামলা করেন। ওই মামলায় তিনি ১৪ দিন জেল খেটে জামিনে বের হন। তবে নিজামউদ্দিন র্যাবের সঙ্গে তাঁর সখ্যের অভিযোগ অস্বীকার করেন। র্যাব-৩-এর খিলগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মহিউদ্দিন বলেন, আবু তাহেরের অভিযোগ সঠিক নয়।