র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

ইয়াবাসহ আটক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে র‌্যাব। সোমবার রাতে গেন্ডারিয়া থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলাটি করা হয়। গেন্ডারিয়া থানার উপপরিদর্শক রাশেদুল আলম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।‌
রাশেদুল আলম প্রথম আলোকে বলেন, র‌্যাব-১০-এর একটি দল আবদুল আজিজকে ১৪৮ পিচ ইয়াবাসহ আটক করেছে।‌ এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গেন্ডারিয়া থানায় সোমবার রাতে মামলা করে র‌্যাব।
এর আগে, সোমবার দুপুরে রাজধানী থেকে যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক আবদুল আজিজকে ইয়াবাসহ আটক করে র‌্যাব-১০।