র‌্যাব থেকে চলে যাচ্ছেন সোহায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব থেকে বিদায় নিচ্ছেন বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল। তাঁর স্থলে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিমানবাহিনী থেকে আসা উইং কমান্ডার হাবিবুর রহমান। গতকাল তিনি র‌্যাব সদর দপ্তরে যোগ দিয়েছেন। র‌্যাব সদর দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, কমান্ডার এম সোহায়েল নৌবাহিনীর গোয়েন্দা শাখার পরিচালক (ডিএনআই) হিসেবে নিয়োগ পেয়েছেন। শিগগির তিনি এ পদে যোগদান করবেন। ২০০৯ সালের ১৯ নভেম্বর তিনি র‌্যাবের পরিচালক হিসেবে যোগ দেন।