র্যাব মহাপরিচালকের বক্তব্যের সমালোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে র্যাবের নতুন মহাপরিচালকের বক্তব্যের সমালোচনা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল মঙ্গলবার দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে তাঁর বক্তব্যকে সত্যের অপলাপ বলে দাবি করা হয়েছে।৫ সেপ্টেম্বর র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বলেন, র্যাবের হাতে সন্ত্রাসীর মৃত্যুকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলা যাবে না। এই বক্তব্যের কারণে গতকাল ওয়ার্কার্স পার্টির সভায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। সভায় বক্তারা হত্যাকাণ্ডের পক্ষে সাফাই না গাওয়ার জন্য র্যাবের মহাপরিচালকের প্রতি আহ্বান জানান।