র্যাবের গুলিতে দুই যুবক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরায় গতকাল বৃহস্পতিবার র্যাবের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। র্যাব বলেছে, আহত মামুনুর রহমান (২১) ও রাসেল মনা (১৯) ছিনতাইকারী। র্যাবের সঙ্গে সংঘর্ষকালে তাঁরা গুলিবিদ্ধ হন। র্যাব সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত মামুনুর ও রাসেল গতকাল বিকেলে রামপুরার উলন লিংক সড়কে অস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাইয়ের চেষ্টা করছিল। এ সময় ওই ব্যক্তি ছিনতাইকারী বলে চিৎকার শুরু করলে পাশে টহলরত র্যাব-৩-এর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে মামুনুর রহমান ও রাসেল গুলিবিদ্ধ হন। আহতাবস্থায় গ্রেপ্তার করে তাঁদের কাছ থেকে একটি শাটারগান ও একটি চাপাতি উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তি।