র‌্যাবের গুলিতে যুবক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজবাগের মাদারটেকে গত বুধবার দিবাগত রাতে র‌্যাবের গুলিতে রুবেল হোসেন (২৩) নামের এক যুবক আহত হয়েছেন। র‌্যাব জানিয়েছে, রুবেল সন্ত্রাসী। তাদের সঙ্গে ‘গোলাগুলি’র সময় তিনি আহত হন।র‌্যাব সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে র‌্যাব-৩-এর কাছে গোপন খবর আসে, মাদারটেক আবদুল আজিজ হাইস্কুলের গলিতে চার-পাঁচজন সন্ত্রাসী জড়ো হয়েছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩-এর একটি টহল দল রাত সোয়া দুইটার দিকে সেখানে অভিযান চালায়।র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি করে। দুই পক্ষের গোলাগুলির একপর্যায়ে এক সন্ত্রাসী ডান হাঁটুতে গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যায়। আহত সন্ত্রাসীর নাম রুবেল হোসেন বলে র‌্যাব পরে জানতে পারে। তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।র‌্যাব-৩-এর ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, আহত রুবেলের কাছ থেকে আমেরিকায় তৈরি একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়।রুবেল মহাখালী সাততলা বস্তি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোশররফ হোসেন।