র‌্যাবের জাকির মুক্তি পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক বছর জেল খাটার পর গতকাল মঙ্গলবার ছাড়া পেয়েছেন পুলিশ কর্মকর্তা গৌতম রায় হত্যা মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জাকির হোসেন। গত বছরের ২৫ এপ্রিল তিনি গ্রেপ্তার হয়েছিলেন।গত বছরের ১৯ এপ্রিল রাতে রাজধানীর ধোলাইখালে সন্ত্রাসীদের গুলিতে খুন হন বংশাল থানার অপারেশন্স কর্মকর্তা গৌতম কুমার রায়। ঘটনাটি তদন্তের শুরুতেই খুনের সঙ্গে জড়িত হিসেবে হায়দার, জাকির ও মানিক নামের তিনজনের নাম আসে। এরপর র‌্যাব হায়দার আলী ও জাকির হোসেনকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্তৃপক্ষ সূত্রাপুর থানার পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও আরও এক জোড়া হায়দার (আসল নাম আহম্মদ আলী) এবং জাকিরসহ চারজনকে গ্রেপ্তার করে। এই চারজনকেই অভিযুক্ত করে দীর্ঘ এক বছর তদন্তের পর গত ২৭ মার্চ মামলার অভিযোগপত্র দেয় ডিবি। অভিযোগপত্রে র‌্যাবের হায়দার ও জাকিরকে বাদ দেওয়া হয়।এরপর গত সোমবার আদালত জাকিরকে মামলা থেকে অব্যাহতি দেন। গতকাল তিনি কারাগার থেকে মুক্তি পান বলে জানিয়েছেন জাকিরের স্ত্রী সুমী বেগম। মুক্তি পেয়ে জাকির প্রথম আলোকে বলেন, তিনি মোটর মেকানিক। কিন্তু ডান হাতে আঘাতের কারণে তাঁর আঙুলটি এখন আর স্বাভাবিক নেই।