র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডেমরায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরা এলাকায় গতকাল মঙ্গলবার র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আসাদুজ্জামান রুবেল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত আসাদুজ্জামান ডেমরার চিহ্নিত সন্ত্রাসী।র‌্যাবের কর্মকর্তারা জানান, দুপুর আড়াইটার দিকে র‌্যাব-১০-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী আসাদুজ্জামানকে গ্রেপ্তারের জন্য সারুলিয়া গার্ডেন রোডের একটি বাড়িতে অভিযান চালায়। তিনতলা ওই বাড়িটির দোতলায় র‌্যাবের কর্মকর্তারা তাঁকে ধরে ফেলে। এরপর রুবেল তাঁদের কবল থেকে পালিয়ে কোমর থেকে পিস্তল বের করে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে ভবনটির তৃতীয় তলার ছাদের দিকে দৌড় দেন। এ সময় র‌্যাব-১০-এর মেজর কামরুজ্জামান ও কনস্টেবল আবদুল কাদেরের পায়ে গুলি লাগে। পরে র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি করলে সন্ত্রাসী আসাদুজ্জামানের মাথায় গুলি লেগে তিনি লুটিয়ে পড়েন। ঘটনাস্থল থেকে র‌্যাব চারটি গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করে। সন্ধ্যা ছয়টার দিকে আসাদুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত মেজর কামরুজ্জামানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং কনস্টেবল কাদেরকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।র‌্যাবের কর্মকর্তারা জানান, সারুলিয়া গার্ডেন রোডের বাহির ট্যাংরা ৪ নম্বর বাড়িতে রুবেল প্রায়ই আসতেন। পরে জিজ্ঞাসাবাদে ওই বাড়ির এক বাসিন্দা বিষয়টি স্বীকার করেন।আসাদুজ্জামানের বাবার নাম শামসুদ্দীন। তিনি ডেমরার বড়ভাঙ্গা এলাকার বাহির ট্যাংরায় থাকতেন।