লংমার্চ সফল করে ‘নাস্তিকদের’ দাঁতভাঙা জবাব দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৬ এপ্রিল সব জেলা থেকে ঢাকা অভিমুখে লংমার্চ সফল করে ‘নাস্তিক ব্লগারদের’ বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর লালবাগ মাদ্রাসায় লংমার্চ সমন্বয় কমিটির সভায় এ হুঁশিয়ারি জানানো হয়। কথিত নাস্তিক ব্লগারদের ফাঁসিসহ ১৩ দফা দাবিতে এ লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।সভায় অভিযোগ করা হয়, সরকার ধর্ম অবমাননা রোধে লোক দেখানো একটি তদন্ত কমিটি গঠন করে কৌশলে ‘নাস্তিক-মুরতাদদের’ বাঁচানোর চেষ্টা করছে। নাস্তিক ব্লগাররা এখন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠের নামে ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করছে।লংমার্চ সমন্বয় কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য মুফতি ফয়জুল্লাহ, জাফরুল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।