প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথিত নাস্তিক ব্লগারদের বিচারের দাবিতে আগামী ৬ এপ্রিল ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচিতে বাধা দিলে পরদিন থেকে লাগাতার হরতাল পালনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্যজোট।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এ আহ্বান জানান। তাঁরা বলেন, ইসলামপন্থীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ যাত্রায় পিছু হটার কোনো অবকাশ নেই।হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী গত ৯ মার্চ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ওলামা-মাশায়েখ সম্মেলন থেকে ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি।