লক্কড়ঝক্কড় যানবাহন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রাস্তা থেকে মেয়াদোত্তীর্ণ লক্কড়ঝক্কড় যানবাহন অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এসব পুরোনো যানবাহনে নতুন হারে ভাড়া নির্ধারণেরও দাবি করে তারা।গতকল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমিতির আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।মানববন্ধনে নেতারা বলেন, দেশে লক্কড়ঝক্কড় ও ঝুঁকিপূর্ণ তিন লাখের অধিক যানবাহনের কারণে প্রতিদিন প্রায় অর্ধশত যাত্রী দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারাচ্ছে। আহত বা পঙ্গু হচ্ছে আরও প্রায় ২৫০ থেকে ৩০০ মানুষ।রাজধানীতে প্রায় ৭০ হাজার ঝুঁকিপূর্ণ লক্কড়ঝক্কড় যানবাহনের কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এসব যানবাহনে চড়তে বাধ্য হচ্ছে।তাঁরা অবিলম্বে এসব যানবাহন রাজধানীসহ সারা দেশ থেকে প্রত্যাহার, পুরোনো যানবাহনে নতুন যানবাহনের হারে ভাড়া নির্ধারণ ও আদায় বন্ধ করা, মানুষের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক নতুন গণযানবাহনের দাবি জানান।যাত্রী কল্যাণ সমিতির প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার, কল্যাণ পার্টির সাংগঠনিক সম্পাদক শাহিদুর রহমান, এশিয়া ইউনিভার্সিটির শিক্ষক কামাল আতাউর, যাত্রী কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুন্না শাহ প্রমুখ।