লটারির বিরুদ্ধে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তিপদ্ধতি বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন অভিভাবকেরা। তাঁরা অভিযোগ করেন, বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যরা ভর্তি-বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য অসৎ উদ্দেশ্যে লটারি-পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা আগের পদ্ধতিতে ছাত্রী ভর্তি করানোর দাবি জানান ।৬ অক্টোবর পরিচালনা পর্ষদের সভায় লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।