লাখে ১৬৭ জন নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রতিবছর লাখে ১৬৭ জন নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছে। বর্তমানে ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের ৭ দশমিক ৫ শতাংশ মারা যায়। এভাবে চলতে থাকলে ২০৩০ সালে মৃত্যুর হার ১৩ শতাংশে গিয়ে দাঁড়াবে।গতকাল রোববার আহ্ছানিয়া মিশন মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এসব তথ্য তুলে ধরেন। বিশ্ব ক্যানসার সারভাইভারস দিবস উপলক্ষে আহ্ছানিয়া মিশন এই সভার আয়োজন করে।এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা করা গেলে দেশের এক-তৃতীয়াংশ শিশুর ক্যানসার সম্পূর্ণ নিরাময় সম্ভব। এ জন্য সচেতনতা বাড়াতে হবে। আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম বলেন, যথাসময়ে চিকিৎসা নিতে পারলে ৭০ শতাংশ ক্যানসারই নিরাময় করা সম্ভব।অনুষ্ঠানে ক্যানসার থেকে আরোগ্য লাভকারী আবদুল মতিন সরদার, পিয়ারা বেগম ও মোসাব্বের হোসেন নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমরা সুস্থ আছি। সঠিক সময়ে চিকিৎসা নিলে ক্যানসার ভালো হয়।’সভায় অন্যদের মধ্যে ক্যানসার হাসপাতালের প্রকল্প পরিচালক লুৎফর রহমান, আহ্ছানিয়া মিশন ক্যানসার নির্ণয়কেন্দ্র ও হাসপাতালের পরিচালক সৈয়দ ফজলে রহিম প্রমুখ বক্তব্য দেন।