লালবাগ এলাকা থেকে আট টন পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগ এলাকায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে তিনটি পলিথিন কারখানা ও একটি গুদাম থেকে আট টন পলিথিনের ব্যাগ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তর গতকাল র‌্যাব-১০ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ওই অভিযান চালায়।পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমী উপস্থিত ছিলেন। নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাত, মজুদ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন ও ব্যবহার রোধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলিথিন কারখানা ও গোডাউনের যন্ত্রপাতি জব্দ করে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।