লালবাগে নোংরা পরিবেশে ভেজাল আচার ও লজেন্স তৈরি, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নিম্নমানের ভেজাল আচার ও লজেন্স তৈরির দায়ে লালবাগের শহীদনগরের দুটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার বিকেলে ঢাকা জেলা প্রশাসন, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন-১ (এপিবিএন) ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে এ আদালত পরিচালনা করা হয়।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া শহীদনগর এলাকায় আয়েশা-আসমা ফুড প্রোডাক্টস নোংরা পরিবেশে আচার তৈরি করে আসছিল। প্রতিষ্ঠানটির মালিক জাহাঙ্গীর আলমকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।