লালবাগে র‌্যাবের গুলিতে দুই যুবক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালবাগের পলাশী মোড়ে গত মঙ্গলবার রাতে র‌্যাবের গুলিতে মনজুরুল হক (২১) ও কবির (২২) নামের দুই যুবক আহত হয়েছেন। র‌্যাব জানিয়েছে, ছিনতাইকারীরা র‌্যাবকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে তাঁরা গুলি চালান। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পলাশী মোড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ফটকে তিন-চার ছিনতাইকারী সাদা পোশাকধারী র‌্যাব-১০-এর একটি দলের গতিরোধ করে। ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করার চেষ্টা করলে র‌্যাবের সদস্যরা পাল্টা গুলি চালান। এতে মনজুরুল হক ও কবির আহত হন। গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়।