লালবাগে সাপের বিষসহ তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে সাপের বিষ সংগ্রহ করে বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার রাজধানীর লালবাগ থেকে তাঁদের গ্রেপ্তর করা হয়।
গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন শরীয়তপুরের সখিপুর থানার আবুল হোসেন (৪৬), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার কাজী নাসির উদ্দিন (৩৬) ও চুয়াডাঙ্গার আবু মুহিত আহমেদ (২৮)।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে র্যাব-১০-এর একটি দল লালবাগের ইরাকি কবরস্থান মাঠের পশ্চিম পাশের একটি চতুর্থ তলা ভবনে অভিযান চালায়। অভিযানে ওই ভবনের নিচতলা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১২ পাউন্ড সাপের বিষ, একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।