লালবাগের আমলীগোলা খেলার মাঠ দখলমুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগের আমলীগোলা বালুঘাট ঈদগাহ খেলার মাঠ ভূমিদস্যুদের দখলমুক্ত করার দাবি জানিয়েছে পরিবেশ আন্দোলন (বাপা) ও পুরান ঢাকার সাংস্কৃতিক সংগঠন ‘কৃষ্টি পরিষদ’।গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাপা ও কৃষ্টি পরিষদের যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে মাঠ দখলমুক্ত করা ছাড়াও দখলকারীদের শাস্তি ও পুরান ঢাকার অন্যান্য এলাকায় খেলার মাঠ নিশ্চিত করার দাবি জানানো হয়।সম্মেলনে জানানো হয়, আমলীগোলা বালুঘাট ঈদগাহ খেলার মাঠ মূলত অর্পিত সম্পত্তি। ১৯৮৪ সালে ঢাকা জেলা প্রশাসন ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) মাঠটি বুঝিয়ে দেয়। এরপর ডিসিসি সেখানে ঈদগাহ ও খেলার মাঠ করে।লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত জোট সরকারের আমলে ২০০২ সালে স্থানীয় ভূমিদস্যু নূর মোহাম্মদ, তার স্ত্রী মিনা বেগম, হাজী দুলাল, পাউডার খোকন, নূর ইসলাম ও চিনিব্যবসায়ী হাজি নাসির সন্ত্রাসীদের সহযোগিতায় মাঠটি দখল করে নেয়। মাঠ দখল করে নিলেও ডিসিসি কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন।সংবাদ সম্মেলনে বাপার চেয়ারম্যান মোজাফফর আহমদ বলেন, সরকার এখন পর্যন্ত পরিবেশ সচেতনতার পরিচয় দিয়েছে। তিনি পুরান ঢাকার ওই মাঠটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন কৃষ্টি পরিষদের সভাপতি হাজী রিয়াজ উদ্দিন। অন্যান্যের মধ্যে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, ফুটবলার সাব্বির উপস্থিত ছিলেন।