লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপুরার বনশ্রী তিন নম্বর সড়কের ৩৬ নম্বর বাসা থেকে মোজাম্মেল হক (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। রামপুরা থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, শনিবার মধ্যরাতে গলায় লুঙ্গি পেঁচিয়ে ফাঁস দেন মোজাম্মেল। ওই বাড়ির ভাড়াটিয়ারা পুলিশকে খবর দিলে গতকাল রোববার দুপুরের দিকে লাশ উদ্ধার করে।