লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমরার আমুলিয়া মডেল টাউনে বালুর নিচ থেকে গতকাল রোববার বিকেলে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। ডেমরা থানা পুলিশ জানায়, বালুরস্তর ঠিক করার সময় লাশটির একটি হাত বেরিয়ে আসে। এরপর এলাকাবাসী পুলিশকে জানায়। ধারণা করা হচ্ছে, কেউ তাঁকে হত্যা করে লাশটি এখানে ফেলে গেছে।