লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর বোটানিক্যাল গার্ডেন থেকে গত শুক্রবার বিকেলে এক অজ্ঞাত ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে শাহ আলী থানার পুলিশ।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশটি উদ্যানের প্রধান ফটক থেকে ১০০ গজ দূরে একটি জায়গায় পড়ে ছিল। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। তাই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।