লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সেন্ট্রাল রোডের তিন নম্বর গলির মাথা থেকে গতকাল শনিবার সকালে এক অজ্ঞাত ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জব্বার সরকার প্রথম আলোকে জানান, নিহত ব্যক্তির পরনে ছিল সাদা চেক ফুলহাতা শার্ট ও ধূসর রঙের ফুলপ্যান্ট। উদ্ধারের সময় তাঁর নাকে জমাটবাঁধা রক্ত ও মুখে লালা ছিল। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে কে বা কারা তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে গেছে।