প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কদমতলীতে সাজেদুর রহমান (৩৫) নামের এক যুবককে হত্যার ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গতকাল রাত নয়টার দিকে যোগাযোগ করা হলে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।সাজেদুরের বাবা সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, সন্তান হারিয়ে এমনিতেই তারা শোকাহত। ময়নাতদন্ত শেষ করে লাশ দাফনে তাদের ব্যস্ত থাকতে হয়েছে। তাই থানায় অভিযোগ করতে দেরি হচ্ছে। গত সোমবার জুরাইন কমিশনার রোডের বুড়ি মসজিদসংলগ্ন মাঠে মুখোশধারী নয়-দশজন সন্ত্রাসী সাজেদুরকে কুপিয়ে হত্যা করে।