লিফট দুর্ঘটনায় নগর ভবনে কর্মচারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর ভবনে লিফটের চাপায় পান্না শেখ (৩৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুম আলী জানান, নিহত পান্না শেখ নগর ভবনের সিনিয়র লিফটম্যান পদে কর্মরত ছিলেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নগর ভবনের নিচতলায় এক নম্বর লিফটে তিনি মেরামতকাজ করছিলেন। এ সময় হঠাৎ ওপর থেকে লিফট এসে তাঁর মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।নগর ভবনের কর্মচারী মো. আলমগীর জানান, অসাবধানতাবশত এ দুর্ঘটনাটি ঘটেছে। নিচে কাজ করার ব্যাপারটি পান্না শেখ ওপরের সংশ্লিষ্ট কাউকে অবহিত করেননি। এ কারণে লিফট সচল ছিল। সূত্র জানায়, নিহত পান্না শেখ ভাইদের সঙ্গে রামপুরার ওয়াপদা রোডের একটি বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর থানায়। বাবার নাম করম আলী শেখ।