লিবিয়ায় আটক ১৬০ বাংলাদেশি দেশে ফিরলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান
প্রতীকী ছবি

লিবিয়ায় আটক ১৬০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার সকালে লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁরা দেশে ফিরেছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মধ্যস্থতায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়। আইওএমের ভাড়া করা ফ্লাইটটি ১৬০ জন বাংলাদেশিকে নিয়ে স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে লিবিয়ার মেতিগো বিমানবন্দর থেকে যাত্রা করে।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের বিদায় জানান।