লেকের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চিড়িয়াখানার পার্শ্ববর্তী লেকের পানিতে ডুবে সাদ্দাম হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। একই দিন বিকেলে চিড়িয়াখানা সড়কের একটি দোকান থেকে সাইফুল ইসলাম (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) লাল মাহমুদ প্রথম আলোকে জানান, বেলা দেড়টার দিকে সাদ্দাম অন্যান্য বন্ধুর সঙ্গে লেকে গোসল করতে যায়। লেকের তীরে একটি গাছে উঠে সাদ্দাম পানিতে ঝাঁপ দেওয়ার পর আর ভেসে ওঠেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির নিচ থেকে সাদ্দামের লাশ উদ্ধার করে।পুলিশ জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে শাহ আলী থানার চিড়িয়াখানা সড়ক এলাকার একটি টেলিফোনের দোকান থেকে সাইফুলের লাশ উদ্ধার করা হয়। সাইফুল ওই দোকানের কর্মচারী।