ল্যাবএইড হাসপাতালে বিশেষ চিকিৎসা পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ আন্তর্জাতিক কার্ডিওলোজি ও কার্ডিয়াক কনফারেন্সে উপলক্ষে আসা বিদেশি চিকিৎসকেরা রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হূদেরাগের চিকিৎসা দিচ্ছেন। গতকাল বৃহস্পতিবার হাসপাতালটিতে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এই চিকিৎসা দেয়।ল্যাবএইড হাসপাতাল এক বিজ্ঞপ্তিতে জানায়, ইন্দোনেশিয়া, ভারত ও আয়ারল্যান্ড থেকে আসা চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ও বাংলাদেশের একজন চিকিৎসক রোগীদের চিকিৎসা দিয়েছেন। আজ শুক্রবার আরও দুটি অস্ত্রোপচার করা হবে। চ্যানেল আই অস্ত্রোপচার সরাসরি সম্প্রচার করবে। বিজ্ঞপ্তি।