শটগানের গুলিতেই মারা গেছে শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শটগানের গুলিতে শিশু রবিউর রহমান (৯) মারা গেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। গত শুক্রবার রাতে রাজধানীর শ্যামপুরের পশ্চিম দোলাইরপাড়ে দুই পক্ষের সংঘর্ষের সময় এক পক্ষের ছোড়া গুলি শিশুটির গলায় বিদ্ধ হয়।এর আগে শুক্রবার রাতে পুলিশ দাবি করেছিল, বাধা পেয়ে একদল ছিনতাইকারী ককটেল ছুড়ে মারে। ককটেল বিস্ফোরিত হলে পশ্চিম দোলাইরপাড়ের যুক্তিবাদী গলিতে বাসার সামনে দাঁড়িয়ে থাকা রবিউর মারা যায়। তবে ঘটনার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান রবিউর গুলিবিদ্ধ ছিল। এ কারণেই তাঁর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রবিউরের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন শ্যামপুর থানার এসআই মফিজুল হক।