ঢাবি শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন
‘শতবর্ষের মিলনমেলা’র রেজিস্ট্রেশন ১০ জানুয়ারি পর্যন্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজন করেছে ‘শতবর্ষের মিলনমেলা’। ২২ জানুয়ারি এ মিলনমেলার আয়োজন করা হয়েছে। এ জন্য নিবন্ধন করতে হবে, নিবন্ধন করা যাবে ১০ জানুয়ারি পর্যন্ত। দিনব্যাপী এ অনুষ্ঠান শহীদুল্লাহ হল প্রাঙ্গণ ও ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
নিবন্ধন কার্যক্রম হল অ্যালামনাই অফিসে এবং অনলাইনে (www.dushaa.org) করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রাক্তন শিক্ষার্থীরা।