শতভাগ পাস নিয়ে ঢাকা বোর্ডে ১২তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁওয়ের ন্যাশনাল আইডিয়াল কলেজের ৪১৩ শিক্ষার্থীর সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন কলেজের ২২৫ জন। ঢাকা বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই কলেজটি ১২তম স্থানে উঠে এসেছে।গত বছর এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে কলেজটির অবস্থান ছিল ১৩তম। ২০০৩ সালে যাত্রা শুরুর পর থেকে সাতবার কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।কলেজের অধ্যক্ষ মাকছুদ উদ্দিন প্রথম আলোকে বলেন, সময়মতো সিলেবাস শেষ করা ও পরীক্ষা নেওয়া, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার ফলে প্রতিবছর ফলাফলের উন্নতি হচ্ছে। এ জন্য তিনি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।