শনিবার খোলা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের দাবির মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন থেকে শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সম্মেলনকক্ষে ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অনুযায়ী ৩০ জুন পর্যন্ত শনিবার বিশ্ববিদ্যালয় খোলা থাকবে।’